[ দেশজুড়ে ]
পার্বতীপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোড়াখাই তেলীপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।
জানা যায়, বিকেল ৫টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল শিশু রবিউল। এ মাটিবাহী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পায় সে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পার্বতীপুর মডেল থানার এসআই মহিউদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!