ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ১১ ডিসেম্বর ২০২৩
এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের পেঁয়াজের বাজারে উত্তাপ ছড়িয়েছে। মাত্র দু’দিন আগেও যে পেঁয়াজের কেজি ছিল ৯০ থেকে ১০০ টাকা সেই পেঁয়াজের মূল্য এখন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে। এরই প্রেক্ষিতে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। 

জেলায় খুচরা পর্যায়ে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জেলা প্রশাসক দেবী চন্দসহ হবিগঞ্জের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতি কেজি পেঁয়াজ ১২৫ টাকায় বিক্রি করা হবে বলে জানানো হয়। 

এদিকে, (সোমবার ১১ ডিসেম্বর) দুপুরে শহরের চৌধুরী বাজার ও শায়েস্তানগর এলাকায় পেঁয়াজের বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানকালে পেঁয়াজের মূল্য বেশি রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

এর মধ্যে শহরের শায়েস্তানগর এলাকার সাদিয়া স্টোরের মালিককে ২ হাজার, মেসার্স দীপা স্টোরকে ২ হাজার, একই এলাকার শ্রী দূর্গা স্টোরকে ২ হাজার ও চৌধুরী বাজার এলাকার জনি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, পেঁয়াজের বাজার যাতে  নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যে জনস্বার্থে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!