ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ১১ ডিসেম্বর ২০২৩
মেহেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়

মেহেরপুরে অভিযান পরিচালনা করে এক হাজার ৬৭৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার সকালে গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের আমিরপাড়ার আলহাজ্ব নুর মিয়ার ছেলে সোলেমান হায়দার এবং মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর আলম।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সহকারী পুলিশ মনিরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় এক হাজার ৬৭৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!