ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাড়ে চার হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ২৯ নভেম্বর ২০২৩
টেকনাফে সাড়ে চার হাজার ইয়াবাসহ যুবক আটক
ইয়াবাসহ আটককৃত যুবক

কক্সবাজারের টেকনাফে চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ নবী হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। আটককৃত নবী হোসেন চট্টগ্রামের লোহাগড়া থানার রশিদার পাড়া বাসিন্দা শাহ আলমের ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নবী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যান। পরে নবী হোসেনের দেহ ও সঙ্গে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে চার হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!