[ দেশজুড়ে ]
রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ’ গ্রাম গাঁজা ও ২শ’ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত পোনে ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মারুফ হোসেন (২২)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ার আ. সালামের ছেলে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক।
.png)
তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!