ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২৪ নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায় জেলা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০টি ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদিঘী (মরিচখালী বাজার) গ্রামের আব্দুল হালিম ছেলে আকিদুল্লাহ (২৪)।

অন্য অভিযানে, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের সোবাহান আলীর ছেলে মো. আসাদুল (৪৫) ও কিশোরগঞ্জ সদর উপজেলার আছমিতা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. লিটনকে (২৫) ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

Advertisement

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে করিমগঞ্জ থানার মদন গ্রামে একটি পুকুর পাড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকিবুল্লাহকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, বুধবার ভোরে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পুলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আসাদুল ও মো. লিটনকে গ্রেফতার করে ডিবি। পরে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!