ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩০, ২৫ নভেম্বর ২০২৩
টেকনাফে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. বেলালকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি হোয়াইক্যং ইউপি মনিরঘোনা এলাকার জহির আলমের ছেলে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল হোয়াইক্যং এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি বেলালকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বেলাল মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিলেন বলে জানান।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!