[ দেশজুড়ে ]
ভোলায় সাড়ে চার হাজার ইয়াবাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে চার হাজার ৬৬০ পিস ইয়াবাসহ রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে ইলিশা লঞ্চঘাটের পল্টুন উপর অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত রুহুল আমিন হবিগঞ্জের বানিয়াচং থানার নতুন বাজার এলাকার জোনাব আলীর ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে লঞ্চঘাটে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় চার হাজার ৬৬০ পিস ইয়াবসহ রুহুল আমিনকে আটক করা হয়। তাকে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!