রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতার। এর আগে, রোববার সন্ধ্যার দিকে মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শাহ আলম বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি থানার আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে।
.png)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় মো. শাহ আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার জুতার সোলের মধ্যে থেকে এক হাজার ৮৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।