[ দেশজুড়ে ]
নোয়াখালীতে প্রথমবারের মতো দেখা মিলল রাসেল ভাইপারের
নোয়াখালীতে প্রথমবারের মতো দেখা মিলল ভয়ংকর সাপ ‘রাসেল ভাইপার’ ছবি: সংগৃহীত
নোয়াখালীতে প্রথমবারের মতো দেখা মিলল ভয়ংকর সাপ ‘রাসেল ভাইপার’ বা চন্দ্রবোড়ারের। এর আগে রাজশাহী, পাবনাসহ কয়েকটি জেলায় এই ভয়ংকর সাপের দেখা মেলে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে হাতিয়া উপজেলায় মাঝারি আকৃতির রাসেল ভাইপার সাপটিকে উদ্ধার করে এলাকাবাসী।
জানা যায়, মঙ্গলবার সকালে হাতিয়া উপজেলা চানন্দী ইউনিয়নে সাঈদপুর গ্রামের আজাদের বাড়ির পুকুর পাড়ে ঝোপ থেকে অজগর সাপ ভেবে এ সাপটি উদ্ধার করে। পরে তার ফোঁস ফোঁস আওয়াজে ভয় পেয়ে ৯৯৯ এ কল দিলে বন বিভাগের কর্মকর্তারা ভেনম রিসার্স সেন্টারের কাছে হস্তান্তর করেন। পরে তারা সাপটিকে যাচাই করে দেখেন এটি বিষধর সাপ রাসেল ভাইপার।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!