ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘণ্টা হিসেবে পার করতো সময়, ১৫ যুগল আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১২ ডিসেম্বর ২০২৩
ঘণ্টা হিসেবে পার করতো সময়, ১৫ যুগল আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একাধিক তরুণ-তরুণী স্থানীয় রেস্টুরেন্টে প্রতি ঘণ্টা হিসেবে পার করতেন সময়। পরে চলে যাওয়ার সময় রেস্টুরেন্ট মালিককে খাওয়ার বিলসহ দেওয়া হতো অতিবাহিত সময়ের বিলও। বিষয়টি এক কান দুই কান হয়ে খবর পৌঁছায় স্থানীয় প্রশাসনের কানে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আচমকা কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার আড্ডা, ফুড ক্লাব ও থ্রি-স্টার রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া চালান এ ভ্রাম্যমাণ আদালত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, সকালে পৌরসভার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় আড্ডা রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার, ফুড ক্লাববের মালিককে ২০ হাজার ও থ্রি-স্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে স্থানীয় বাজারে মনিটরিং করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, এ সময় ঐ রেস্টুরেন্টেগুলো থেকে কমপক্ষে ১৫ যুগলকে আটক করা হয়। এদের অনেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার আশপাশের বাসিন্দা। পরে আটককৃত তরুণ-তরুণীদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) রাজীব হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!