[ দেশজুড়ে ]
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা যুবদল নেতা
ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় বিধবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় আব্বাস মোল্লা (৪৫) নামে এক যুবদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। পরে নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ভালুকগাছিতে এ ঘটনা ঘটে। আব্বাস মোল্লা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পুঠিয়া পৌর সদরের ঝলমলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গ্রামের লোকজন আব্বাস মোল্লাকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে সন্ধ্যায় পুলিশ বিষয়টি জানতে পেরে তাকে থানা হেফাজতে নেয়।
.png)
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, ঐ নারী আব্বাসের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছেন। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!