ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেন দুর্ঘটনা: এবার রেলওয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ১৩ ডিসেম্বর ২০২৩
ট্রেন দুর্ঘটনা: এবার রেলওয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে, এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বুধবার সকাল ১০টায় এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান। 

তিনি বলেন, ঘটনাটির সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীকে সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী, বিভাগীয় চিকিৎসকসহ সাতজন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!