ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় তিন ট্রেনের যাত্রা বাতিল 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১৩ ডিসেম্বর ২০২৩
নেত্রকোণায় তিন ট্রেনের যাত্রা বাতিল 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-নেত্রকোণা রুটে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করছে রেলওয়ে। এর মধ্যে দুর্ঘটাকবলিত মোহনগঞ্জ এক্সপ্রেসসহ মহুয়া ও বলাকা কমিউটার ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। 

বুধবার বিকেলে নেত্রকোণা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকা-নেত্রকোণা রুটে কমিউটার ট্রেনগুলো আসার কথা সেগুলোর যাত্রা বাতিল হয়েছে। সকাল ৭ টায় ঢাকার কমলপুর রেলওয়ে স্টেশনে নেত্রকোণার মোহনগঞ্জ উদ্দেশ্যে মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে আসার কথা থাকলেও ট্রেনটি আর ছেড়ে আসেনি। একইভাবে ভোর ৪ টায় ঢাকা-জারিয়া রুটে বলাকা কমিউটার ট্রেনটি ছেড়ে আসেনি। ফলে দুর্ঘটাকবলিত মোহনগঞ্জ এক্সপ্রেসসহ ২টি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। যে সকল যাত্রী কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন তারা টিকিট ফেরত দিলেই টাকা ফেরত পাবেন। যারা অনলাইন থেকে টিকিট ক্রয় করেছেন তারা অনলাইন থেকেই টাকা রিফান্ড করতে পারবেন।  

Advertisement

তিনি আরো জানান, তবে স্বাভাবিক রয়েছে হাওড়া এক্সপ্রেস ট্রেনটির যাত্রা। বিকল্প পথে গৌরীপুর-কিশোরগঞ্জ-ভৈরব রুটে যাতায়াত করছে। এছাড়াও ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ ও জারিয়া ঝানজাইল উদ্দেশে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনগুলো যথাসময়েই যাতায়াত করছে। 

এদিকে ট্রেনে যাত্রা বিরতিতে কিছুটা ভোগান্তি বেড়েছে যাত্রীদের মাঝে। অনেকেই স্টেশনে এসে ট্রেন না আসার খবরে ঘুরে যাচ্ছেন। অনেকে আবার বিকল্প পথে যাতায়াত করছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!