ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল উপহার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১৪ ডিসেম্বর ২০২৩
চাঁদপুরে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল উপহার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি ও হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের এসব সাইকেল দেওয়া হয়।

আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন ও জেলা পরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈশাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!