ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভ্যানসহ চালকের লাশ ভাসছিল পুকুরে

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১৫ ডিসেম্বর ২০২৩
ভ্যানসহ চালকের লাশ ভাসছিল পুকুরে
চাটমোহর থানা

পাবনার চাটমোহরে একটি পুকুর থেকে রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া এলাকার আফজাল প্রামানিকের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। 

জানা গেছে, বৃহস্পতিবার রাতে রেজাউল করিম ভ্যান নিয়ে বের হন। শুক্রবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বেলা ১১টার দিকে উপজেলার গুয়াখড়া বেনি তালুকদারের মোড়ে একটি পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা পুলিশে খবর দেন। চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

নিহতের ছেলে রাসেল প্রামানিক জানান, তার বাবা প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বের হয়েছিলেন। তার বাবাকে যে বা যারা খুন করেছেন তিনি তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। 

Advertisement

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, পেশায় রেজাউল করিম ভ্যানচালক ছিলেন। শুক্রবার সকালে পুকুর থেকে ভ্যানসহ তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পাবনা লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!