শুক্রবার ঐ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মীর কাশেম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে৷
শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ক্যাম্পের ইরানি পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ঐ রোহিঙ্গা সন্ত্রাসী মীর কাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।