ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ২২ অক্টোবর ২০২৩
উখিয়ায় অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড রাইফেলের গুলি ও একটি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে উখিয়ার ক্যাম্প-৫-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন- উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫-এর বাসিন্দা কামাল হোসেন ও একই ক্যাম্পের ছব্বির আহম্মদ।

১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উখিয়ার ইরানি পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে রোহিঙ্গা সন্ত্রাসী কামাল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানান, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে দিয়েছেন। তার দেওয়া তথ্যমতে, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছব্বির আহম্মদকেও আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!