ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৬ ডিসেম্বর ২০২৩
আখাউড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১
ইয়াবাসহ গ্রেফতারকৃত মো. কাউছার মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ মো. কাউছার মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার রাতে আখাউড়া উপজেলার তুলাইশিমুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. কাউছার মিয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলইশিমুল গ্রামের মো. মুসলেম মিয়ার ছেলে।

Advertisement

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাতে তুলাইশিমুল গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় কাউছার মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে দেখে সন্দেহ হয়। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে কাউছারকে গ্রেফতার করে পুলিশ।  

আখাউড়া থানার ওসি মো. নূরে আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!