জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার আক্তার হোসেন প্রথমে শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। সকাল ৮ টায় স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক খসরত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার আক্তার হোসেন কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
.png)
বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, বিএনসিসি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কুচাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।