ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ১৬ ডিসেম্বর ২০২৩
গাইবান্ধায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষ, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধায় অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সালাম ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরের আলী আকবরের ছেলে। 

Advertisement

নিহতের ভাগ্নে আফতাব হোসেন বলেন, আমার মামা ছুটিতে বাড়ি এসে আজ পরিবার নিয়ে অটোরিকশায় ঘোড়াঘাট আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে তুলসিঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই মামা আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা মামি, তার সন্তান ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রংপুর পাঠানো হয়েছে। 

সদর থানার ওসি মাসুদ রানা বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলছি। কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!