সেলিম মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ১০ ডিসেম্বর সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করে র্যাব। পরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, গত ৮ নভেম্বর মীরসরাইয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা চালায় দুর্বৃত্তরা। ঐ মামলার সন্দেহভাজন আসামি সারোয়ার উদ্দিন সেলিম কোতোয়ালি থানার সিনেমা প্যালেস মোড় এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য ছিল র্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে ১০ ডিসেম্বর সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সংঘটিত নাশকতার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন সেলিম। তার বিরুদ্ধে মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর ও চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, নাশকতা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা পাওয়া যায়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়।