ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন বন্ধুর হেলিকপ্টার রেস্টুরেন্ট, ঘুরবে বিভিন্ন জেলা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ১৭ ডিসেম্বর ২০২৩
তিন বন্ধুর হেলিকপ্টার রেস্টুরেন্ট, ঘুরবে বিভিন্ন জেলা
হেলিকপ্টার রেস্টুরেন্ট

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের কাজীর হাট বাজারে ওয়ার্কশপ মিস্ত্রি মেহেদী তৈরি করেছেন ‘হেলিকপ্টার রেস্টুরেন্ট’। এতে মেহেদীকে সাহায্য করেছেন তার দুই বন্ধু আরিফ ও আল-আমিন।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর ঝাউতলায় হেলিকপ্টারের আদলে তৈরি ভ্রাম্যমাণ রেস্টুরেন্টটি চালু করেছেন তারা। হেলিকপ্টারের আদলে তৈরি এবং এর পাখা ঘোরার ফলে দর্শনার্থীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে দাঁড়িয়েছে এটি।

জানা গেছে, মেহেদী একটি ওয়ার্কশপে কাজ করেন। আল-আমিন নামে তার এক বন্ধু ঢাকার একটি রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ শিখেছেন। তারা একসঙ্গে কিছু করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে আরিফসহ তিন বন্ধু মিলে হেলিকপ্টারের আদলে রেস্টুরেন্ট তৈরি করে ফেলেন। শুরুর দিকে তাদের এ কার্যক্রম নিয়ে স্থানীয়রা হাস্যরস করলেও পরে পেয়েছেন বাহবা। ‘হেলিকপ্টার রেস্টুরেন্ট’ উদ্বোধনের খবর চারিদিকে ছড়িয়ে পরলে দূর-দূরান্ত থেকে শতশত মানুষ পটুয়াখালীর ঝাউতলায় ছুটে আসেন এক নজর দেখার জন্য।

Advertisement

উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, ‘হেলিকপ্টার রেস্টুরেন্ট’ তৈরিতে প্রায় সাত মাস সময় লেগেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। এ রেস্টুরেন্ট নিয়ে ৬৪ জেলায় ঘুরতে চাই আমরা তিন বন্ধু। হেলিকপ্টারের আদলে এটি তৈরি হওয়ায় এর নামকরণ করা হয়েছে হেলিকপ্টার রেস্টুরেন্ট।  

অধিকাংশ দর্শনার্থী তিন বন্ধুর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, তিন বন্ধু কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি রেস্টুরেন্ট তৈরি করেছে, যা সব মহলে প্রশংসিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এবং জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান হেলিকপ্টার রেস্টুরেন্টটি কেক কেটে উদ্বোধন করেন। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সড়কপথে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হবে এ হেলিকপ্টার রেস্টুরেন্ট।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!