ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় মাঠে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১৭ ডিসেম্বর ২০২৩
কুষ্টিয়ায় মাঠে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ
স্বজনদের আহাজারি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজের ছয়দিন পর শাহীন আলী নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের একটি বাগান থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহীন আলী আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সানের আলীর ছেলে। সে স্থানীয় তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শাহীন আলী বাবা বিদেশে আর মা থাকেন নানাবাড়িতে। দাদার ভ্যান নিয়ে মাঝে মধ্যে চালাতো সে। গত ১১ ডিসেম্বর বিকেলে দাদার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। রোববার সকালে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

Advertisement

ওসি আরো জানান, লাশের বুক ও মুখ বিকৃত হয়ে গেছে। তবে পরনের জামা-কাপড় দেখে শাহীনের লাশ বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!