ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:০৬, ১৮ ডিসেম্বর ২০২৩
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে টানা তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। একইসঙ্গে বইছে মৃদু শ্বৈত্যপ্রবাহ। সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোর ৬টায় এখানকার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, রোববার সকাল ৯টায় এ জেলায় রেকর্ড হয়েছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

Advertisement

এদিকে, তাপমাত্রা কমার পাশাপাশি এ জেলায় বেড়েছে শীতের দাপট। অব্যাহত শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারো বাড়ছে শীত। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা তিনদিন ধরে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, ৮-১০ ডিগ্রির ঘরে ওঠা নামা করছে। এটাকে মৃদু শ্বৈত্যপ্রবাহ ধরা হয়। মাসের শেষের দিকে আরো কমতে পারে তাপমাত্রা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!