ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ট্রাক উল্টে প্রাণ গেল পথচারীর

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১৮ ডিসেম্বর ২০২৩
কক্সবাজারে ট্রাক উল্টে প্রাণ গেল পথচারীর
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে পাভেল দে নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাভেল দে স্কয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার মৃত মন্টু কুমার দের ছেলে।

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।  

Advertisement

তিনি বলেন, সোমবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যায়। ওই সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন পথচারী ট্রাকের নিচে চাপা হড়ে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!