[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা। ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পশ্চিম পাঠানপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শম্পা খাতুন গোদাগাড়ি উপজেলার আব্দুল্লাহর স্ত্রী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার ও আলামত সংগ্রহ করে পুলিশ।
স্থানীয়রা জানান, শম্পার সঙ্গে গোদাগাড়ি উপজেলার আব্দুল্লাহর ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আব্দুল্লাহ ব্যবসার সুবাদে বিভিন্ন স্থানে অবস্থান করতেন। ২০ দিন আগে তিনি পশ্চিম পাঠানপাড়ার তরিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান জানান, পারিবারিক কলহের জেরে শম্পা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় তার স্বামী। অভিযুক্তকে আটকের চেষ্টা করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!