[ দেশজুড়ে ]
হিলি স্থলবন্দর দিয়ে ২ ট্রাক পেঁয়াজ আমদানি
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ১৩ দিন পর ২ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে ভারতীয় দুই ট্রাক পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জাকির হোসেন বলেন, ‘৭ ডিসেম্বর থেকে ভারত পেঁয়াজে রফতানি বন্ধ করে দেয়। সে সময় আমদানিকারক প্রতিষ্ঠান নাশাত ট্রের্ডাসের চার ট্রাক পেঁয়াজের টেন্ডার করা ছিল; এরপরও ভারতের কাস্টমস পেঁয়াজগুলো বাংলাদেশের রফতানি করেনি। তবে ১৩ দিন পর আজকে দুই ট্রাক পেঁয়াজ রফতানি করেছে, আরো দুই ট্রাক পেঁয়াজ রফতানির অপেক্ষায় রয়েছে। সেগুলো শনিবার আসবে।
হিলি বন্দরের ব্যবসায়ী সেলিম বলেন, বন্দরের পেঁয়াজ আমদানি বেশ কয়দিন থেকে বন্ধ রয়েছে। আজকে আলু কিনতেছিলাম হঠাৎ করে শুনলাম পেঁয়াজের আমদানি হয়েছে। বন্দরে দুই ট্রাক পেঁয়াজ আমদানি হলে মুহূর্তের মধ্যে পাইকারদের আগমন ঘটে
.png)
বন্দরের তথ্য মতে বিকেল পর্যন্ত বন্দরে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!