ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের ওপর গাছ পড়ে নিথর হলেন বৃদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ১৯ ডিসেম্বর ২০২৩
ঘরের ওপর গাছ পড়ে নিথর হলেন বৃদ্ধ
ফাইল ছবি

বাড়ির আঙিনার গাছ কাটার সময় ঘরের ওপর গাছ পড়ে বিছানায় শুয়ে থাকা শামসু খা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বীর শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে।  

মৃত শামসু খা টাঙ্গাইলের ভূঞাপুর থানার রামাইলচর এলাকার বাসিন্দা।

গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, সাতদিন আগে শামসু তার মেয়ের বাড়ি বীর শুভগাছাতে বেড়াতে আসেন। অসুস্থ থাকায় দুপুরে বিছানায় শুয়ে বিশ্রাম করছিলেন শামসু। এ সময় পাশের বাড়িতে গাছ কাটতে গিয়ে দিক হারিয়ে সাইফুলের ভাড়া বাড়ির টিনের চালে গাছটি পড়ে। এ সময় ঘরের বিছানায় শুয়ে থাকা ওই বৃদ্ধের মৃত্যু হয়।

Advertisement

কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!