ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় ২১ সুন্ধী কাছিম উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৮, ১৯ ডিসেম্বর ২০২৩
কলাপাড়ায় ২১ সুন্ধী কাছিম উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কলাপাড়ায় ২১ পিস সুন্ধী কাছিম উদ্ধারের পর অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় পৌর শহরের লঞ্চঘাট এলাকার মানিক মিয়ার মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়।

এ সময় কাছিম সংরক্ষণের দায়ে মানিক মিয়া ও ফারুক নামে দুই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারিদের কাছ থেকে ক্রয় করে ঢাকায় পাচার করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসব কাছিম উদ্ধার করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!