বুধবার সকালে এ তথ্য করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন।
তিনি জানান, নবজাতকসহ প্রসূতিরা সুস্থ আছেন। স্বাভাবিক প্রসবের পাশাপাশি হাসপাতালে প্রসব পূর্ববর্তী বিভিন্ন সেবা পাচ্ছেন রোগীরা। অল্প সময়ের মধ্যে এতগুলো স্বাভাবিক প্রসব করানোয় হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সব কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
.png)
এ বিষয়ে ডা. মো. নুর উদ্দিন আরো জানান, সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিনামূল্যে প্রসূতি কার্ড দেওয়া হয় প্রসূতিদের। প্রসব না হওয়া পর্যন্ত কাউন্সেলিং এবং বিনা খরচে পরীক্ষা-নিরীক্ষা করা হয় হাসপাতালে।
এছাড়া হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার, ওআরটি কর্নার, অটিজম কর্নার, এএনসি, পিএনসি এবং কেএমসি কর্নার রয়েছে। এর মাধ্যমে রোগী ও তার স্বজনরা নানা ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।