বুধবার দুপুরে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল নামক স্থানে ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঐ ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আনারুল ইসলামের ছেলে হাবীব।
জানা যায়, দুপুরে রসুলপুর ইউনিয়নের টগরইল নামক স্থানে ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কে মুরগি বহনকারী পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী হাবীব। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী পারভেজ। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করে পুলিশ।
.png)
নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) কওছার আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার পর পিকআপসহ চালককে আটক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।