[ দেশজুড়ে ]
হাসপাতালে ওষুধসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
আটক স্বেচ্ছাসেবক দলের নেতা সাখাওয়াত হোসেন লাবু
লালমনিরহাটে সরকারি ১৮ ব্যাগ স্যালাইনসহ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন লাবুকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে।
আটককৃত লাবু লালমনিরহাট পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জেলার সদর হাসপাতালের মূল ফটকের সামনে থেকে ১৮ ব্যাগ স্যালাইনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা লাবুকে আটক করা হয়। আটককৃত লাবুকে স্যালাইনসহ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে এলাকাবাসী। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটককৃতকে পুলিশে সোপর্দ করে।
.png)
লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রমজান আলী বলেন, ১৮ ব্যাগ স্যালাইনসহ লাবু নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ওষুধ (স্যালাইন) চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট থানার ওসি ওমর ফারুক।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!