ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেনাকাটার পর জাল নোট দিয়ে আসল টাকা হাতিয়ে নিতেন তারা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭, ২১ ডিসেম্বর ২০২৩
কেনাকাটার পর জাল নোট দিয়ে আসল টাকা হাতিয়ে নিতেন তারা
ছবি: সংগৃহীত

বগুড়ায় আবাসিক হোটেলে ২ লাখ ৮৭ হাজার জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার বিকেলে শহরের থানা মোড়ে আকবরিয়া আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার মৃত ইলেম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার মৃধা, ব্রাক্ষণবাড়িয়া জেলার মৃত আলফু মিয়ার ছেলে শাহিন মিয়া, পিরোজপুর জেলার মৃত আক্তার মোল্লার ছেলে রনি মোল্লা ও মৃত আতাব মিয়ার ছেলে মোবারক মিয়া।

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ৬০ হাজার টাকা চুক্তিতে ৩ লাখ টাকার জাল নোট ক্রয় করেন গ্রেফতারকৃতরা। এরপর বগুড়ায় এসে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অল্প দামে কিছু কেনাকাটার পর জাল নোট ব্যবহার করে আসল টাকা হাতিয়ে নিতেন। এভাবে তিন লাখ টাকার জাল নোটের বিনিময়ে অন্তত আসল দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সুপার মীর মনির হোসেন আরও বলেন, চট্টগ্রামে জাল নোটের ছাপাখানা শনাক্তে কাজ চলছে। গ্রেফতারদের সন্ধ্যার পর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!