ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০২ কেজির ভোল মাছ, দাম লাখ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ২১ ডিসেম্বর ২০২৩
১০২ কেজির ভোল মাছ, দাম লাখ টাকা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের নতুন ফিশারি ঘাটে আনা ১০২ কেজি ওজনের একটি ভোল মাছের দাম হাঁকিয়েছেন ১ লাখ ১২ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে ফিশারি ঘাটে আনা বিশাল মাছটি দেখতে ক্রেতারা ভিড় করেন। 

নিউ চাঁদপুর ফিশ ট্রেডার্সে তোলা মাছটির দাম দেওয়া হয়েছে কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা। সে হিসাবে পুরো মাছটির দাম ১ লাখ ১২ হাজার টাকার বেশি।

জানা গেছে, খুলনা বুলবুল ফিশ ট্রেডার্স থেকে মাছটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। কমিশনের ভিত্তিতে মাছটি বিক্রি করবে নিউ চাঁদপুর ফিশ ট্রেডার্স।

Advertisement

নিউ চাঁদপুর ফিশ ট্রেডার্সের মালিক কামাল হোসেন বলেন, মাছটি খুলনা থেকে পাঠানো হয়েছে। কয়েকজন ক্রেতা কেজিপ্রতি ৯৫০ টাকা বলেছেন।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, এটি ভোল প্রজাতির মাছ। এই মাছ সাধারণত ৪০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি দেশীয় মাছ, বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে এটি পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!