নারায়ণগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ, গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ নগরীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শহরের এক নম্বর রেল গেট এলাকায় রেলওয়ে টিনশেড মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বন্দর উপজেলার র্যালি ২নং আবাসিক এলাকা মৃত ওসমান গণি দেওয়ানের ছেলে মো. রবিন দেওয়ান (৪২), নগরীর শীতলক্ষ্যা তোলারাম মোড়ের ৪১নং বি কে রোড এলাকার মৃত আব্দুল কালামের ছেলে মো. সোবাহান ওরফে শান্ত (৪০) ও নগরীর খানপুর মেইন রোড এলাকার মৃত মো. শুক্কুর আলীর ছেলে মাসুদ রানা (৩৮)।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) সনদ বড়ুয়া।
.png)
তিনি জানান, বুধবার ওই তিনজনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা আটকরা পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার কথা স্বীকার করে।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে রবিন দেওয়ান, সোবাহান ওরফে শান্ত ও মাসুদ রানাকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্ত বেড়িয়ে আসে তারা অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে, স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিলেন।
এএসপি সনদ বড়ুয়া জানান, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছে র্যাব। এরপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।