পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি, আটক ৪
নাটোরে পৃথক অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার সকাল ৯টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার আশ্বিনা বাজার, লোটাবাড়িয়া বাজার, বুড়ি বটতলা ও হয়বতপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় চারটি কম্পিউটার ও আটটি হার্ডডিস্ক। আটককৃতরা হলেন- সদর উপজেলার রেন্টু আলী, লোটাবাড়িয়ার রকি পারভেজ, রামনগরের মামুন অর রশিদ এবং হয়বতপুরের মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়। রাতেই সদর থানায় মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়। তারা মূলত কম্পিউটারের দোকানে গান, সফটওয়্যার লোড, মোবাইল মেকানিক্সের ব্যবসার আড়ালে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করতেন।
.png)