পর্নোগ্রাফি মামলায় রেস্টুরেন্টের মালিকসহ গ্রেফতার ৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে পর্নোগ্রাফি মামলায় মাসুদ রানা নামে এক রেস্টুরেন্ট মালিকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদ শাহজাদপুর পৌর শহরের প্রাণনাথপুর মহল্লার বাসিন্দা ও রেড রোস্টার চাইনিজ রেস্টুরেন্টের মালিক। তবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, পৌর শহরের দ্বরিয়াপুর বাজারের সিরাজ টাওয়ারের তৃতীয় তলায় মাসুদের রেড রোস্টার চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। সম্প্রতি সেখানে এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানায় সাতজনের নামে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর চাচা। এরপর অভিযান চালিয়ে মাসুদসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
.png)
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মঈনুল ইসলাম জানান, ২ জুন সন্ধ্যায় কয়েকজন বন্ধু-বান্ধবীকে রেড রোস্টার চাইনিজ রেস্টুরেন্টে নেন এক কিশোর। এরপর এক কিশোরীকে একটি কক্ষে নিয়ে আরেক কিশোরের সঙ্গে আপত্তিকর ভিডিও করেন। ওই সময় হোটেল মালিক মাসুদ রানাও ছিলেন। পরে ওই আপত্তিকর ভিডিও নিজেদের ফেসবুক আইডিতে ও গ্রুপে ছড়িয়ে দেন ভুক্তভোগী কিশোরীর বন্ধু-বান্ধবীরা।