মঙ্গলবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র জেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবা রহমান এ তথ্য নিশ্চিত করছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের ছেলে শিশু শুভকে গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসেন মদন চন্দ্র। পরে সন্ধ্যায় শুভকে শ্বাসরোধ করে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে মরদেহ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় শুভর বাবা শ্রী সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র ও তার বাবা কুটিশ্বর ভৌমিক এবং মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামি মদন চন্দ্র পলাতক রয়েছেন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মদন চন্দ্রের বাবা ও মাকে খালাস দিয়েছে আদালত।