ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২২ ডিসেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সাফা গ্রামের আনোয়ার হোসেন ও জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের মান্না আহমেদ সুমন। 

বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চান্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়। পরে পিকআপটি তল্লাশি করে ১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!