শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলটি আকাশে অবমুক্ত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাখিটি উড়ে এসে একটি পুকুরে পাতানো জালে আটকা পড়ে।
স্থানীয় ইউপি সদস্য শামসুদ্দোহা বলেন, ‘আমি অনলাইনে দেখেছি একটি বিরল প্রজাতির ঈগল পাখি ধরা পড়েছে। পাখিটির শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। আজ আমবারবার দোকান এলাকায় আকাশে পাখিটি অবমুক্ত করা হয়েছে।’
.png)
এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মায়ানী এলাকায় ঈগল ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।