শুক্রবার এ তথ্য নিশ্চিত ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিমপাড়া এলাকার নেপাল সূত্রধরের ছেলে বিদ্যুৎ চন্দ্র সূত্রধর ও ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মারুফ।
.png)
ওসি মো. সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।