[ দেশজুড়ে ]
৬ মাসের সাজা এড়াতে ২ বছর পালিয়ে ছিলেন ওমর আলী
গ্রেফতারকৃত মো. ওমর আলী -ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ওমর আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আন্দলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার আন্দুলবাড়িয়া অনন্তপুর গ্রামের মৃত ছাগবার আলীর ছেলে।
জীবননগর থানার ওসি এস.এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৭২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত মো. ওমর আলীকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো জানান, শনিবার সংশ্লিষ্ট আদালতে তাকে সোপর্দ করা হবে। ৬ মাসের সাজা এড়াতে তিনি ২ বছর পলাতক ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!