বৃহস্পতিবার দিবাগত রাতে জীবননগর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এস.এম জাবীদ হাসান।
.png)
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. গোলাম মোস্তফা নান্টুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে। তিনি গত এক বছর ধরে পলাতক ছিলেন।