[ দেশজুড়ে ]
চরফ্যাশনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত বাবুল
ভোলার চরফ্যাশনে ডাকাতি মামলার ২২ বছরের সাজাপ্রাপ্ত মো. বাবুল নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালকিনির চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবুল ঢালচর ইউনিয়নের কালকিনির চর এলাকার মো. আমিন বেপারীর ছেলে।
জানা যায়, বাবুলের বিরুদ্ধে ২০১১ সালে দক্ষিণ আইচা থানায় একটি ডাকাতির মামলা হয়। ২০২২ সালে ঐ মামলায় তার বিরুদ্ধে ২২ বছরের সাজা ঘোষণা করেন আদালতের বিচারক। রায় ঘোষণার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ। তিনি জানান, আসামি বাবুল সাজা ঘোষণার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালকিনির চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!