ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২৫ নভেম্বর ২০২৩
ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দ্বীন ইসলাম পৌর শহরের ভৈরবপুর এলাকার ইব্রাহিম মিয়া ছেলে।

শনিবার দুপুরে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়।

জানা যায়, দ্বীন ইসলামের বিরুদ্ধে আদালতে মাদকের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়াও মামলায় দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।

Advertisement

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ২৬ নভেম্বর রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। শনিবার থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আসামি যেই হোক তাকে ধরা পড়তেই হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!