শনিবার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মাসুদুর রহমান।
এর আগে, শুক্রবার বিকেলে পৌর শহরের জিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি নুর খালেক।
ওসি মাসুদুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবদল নেতা নুর খালেক ময়নাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।