[ দেশজুড়ে ]
দেশে এলো মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে বিদেশি জাহাজ
ছবি: সংগৃহীত
মেট্রোরেলের ৪৭৮ পিস কংক্রিকের পাইল নিয়ে দেশে এসেছে এমভি হরিজন-৯ নামের একটি পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ।
শনিবার বিকেলে জাহাজটি বাগেরহাটের মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে, ১২ ডিসেম্বর ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।
এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, সন্ধ্যায় জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে ঐ মালামাল ঢাকায় পাঠানো হবে। মেগা প্রকল্প মেট্রোরেলের সব মাল মোংলাবন্দর দিয়ে আমদানি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!