ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৩ ডিসেম্বর ২০২৩
পঞ্চগড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (২৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মড়াতল্লী মোড়ে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ফরহাদ হোসেনকে গ্ৰেফতার করা হয়। ফরহাদ পৌরসভার সবুজ পাড়া এলাকার মো. হাছেন আলীর ছেলে।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!