[ দেশজুড়ে ]
সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ মিয়া ঐ গ্রামের মালেক মিয়ার ছেলে।
জানা যায়, দুপুরে ইউসুফ মিয়া বেড়তলা মধ্যপাড়া সরকার বাড়ির পারভেজের রান্না ঘরের টিনের চাল লাগাতে যান। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে অসতর্কতাবশত ইউসুফের শরীরের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!